দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় চোর সন্দেহে এক কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২৬ জুলাই) বিকেলে উপজেলার নিতিরা এলাকায় এক কিশোরকে গাছে বেঁধে রাখার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি জেলা পুলিশের নজরে এলে টঙ্গীবাড়ী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে কিশোরটিকে উদ্ধার করে।
উদ্ধার হওয়া কিশোর মো. শাহিন (১৪)। তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বোয়ালী গ্রামের আজগর আলীর ছেলে। বর্তমানে তিনি টঙ্গীবাড়ী উপজেলার নিতিরা এলাকায় গণি শেখের ভাড়াবাড়িতে বসবাস করছেন।
পুলিশ জানায়, শাহিনকে মতিউর রহমান মাঝির বাড়ির সামনে একটি গাছে বেঁধে রাখা হয়েছিল। উদ্ধার করে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।
পরে রাত প্রায় ১০টা ৪৫ মিনিটে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মতিউর রহমান মাঝি (৫০) ও উজ্জ্বল মাঝি (৪৫) নামে দুজনকে আটক করা হয়। তারা দুজনই নিতিরা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এমএম/